চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন মহাসচিব ও যুগ্মমহাসচিব নির্বাচিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন মহাসচিব হিসেবে বিশিষ্ট সমাজসেবক আবু তাহের চৌধুরী এবং যুগ্ম-মহাসচিব হিসেবে বিশিষ্ট লেখক ও সংগঠক কামরুল ইসলাম সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামবাসীর অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সমস্যা সমাধানের অন্যতম রূপকার এ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের অন্যান্য পদে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

​গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের অন্যতম রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন।
​সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “২০১৫ সাল থেকে চট্টগ্রাম নাগরিক ফোরাম নগরবাসীর অধিকার রক্ষা ও সমস্যা নিরসনে নিরন্তর কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কাছে এ সংগঠনের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে হবে।”

ছবিঃ নিউজ ডেস্ক

​সভায় জানানো হয়, নবনির্বাচিত নেতৃবৃন্দ শীঘ্রই মূল নেতৃত্বের সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন এবং নগরীর সমস্যা নিরসনে কার্যকর কর্মসূচি চূড়ান্ত করবেন।
​ভার্চুয়াল এ সভায় চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
​চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যানজট সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ দাবি, ​কালুরঘাট নতুন সেতুর নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করা এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাস্টার প্ল্যান সংশোধন বা নতুন মাস্টার প্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা, তথ্য বিভ্রান্তি ও ‘মিডিয়া সন্ত্রাস’ বন্ধসহ জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা।
​ফোরামের নেতৃবৃন্দ জানান, এসব দাবি ও প্রস্তাবনা চূড়ান্ত করতে দেশ-বিদেশের সর্বস্তরের চট্টগ্রামবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মতামত গ্রহণ করা হবে। পরবর্তীতে এ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ে পেশ করা হবে।
​সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ফোরামের ভাইস চেয়ারম্যান শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক মনসুর আলমসহ কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img