প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর RUET Construct Carnival 2.0-তে অসাধারণ সাফল্য

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) আয়োজিত *Construct Carnival 2.0-এর AutoCAD Competition-এ* অসাধারণ সাফল্য অর্জন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত অটোক্যাড প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মশিউর রহমান।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মশিউর রহমানের এই অর্জন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জন্য একটি গর্বের বিষয়। তার এই সাফল্য শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ।

এই সাফল্যের পেছনে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো: তাহমিদ মোস্তফা- এর দিকনির্দেশনা এবং একই ডিপার্টমেন্ট এর লেকচারার
ফারজানুল ইসলাম হিমেল ও শেখ ফারদিন আহমেদ- এর প্রস্তুতি, অনুশীলন ও উৎসাহ প্রদানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করতে বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করে আসছে। এই অর্জন সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি প্রতিফলন।

AutoCAD Competition-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১০ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মশিউর রহমানের ২য় স্থান অর্জন শুধু তার একক সাফল্য নয়; এটি *প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ তথা ইউনিভার্সিটির জন্য একটি গর্বের অর্জন।*

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ মশিউর রহমানকে তার অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রচেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য তাদের প্রশংসা করেছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পরিবার মশিউর রহমানের এই সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img