বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রচারণা

ডেস্ক রিপোর্ট : সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন সামনে রেখে যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় ব্রাডফোর্ডের শাপলা ব্যাংকুয়েটিং হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্যানেলের প্রার্থীরা ট্রাস্টের গত দুই বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে তাঁদের বক্তব্য দেন। ট্রাস্টকে আরও আধুনিক, ডিজিটাল ও বিনিয়োগবান্ধব করার পরিকল্পনার কথাও জানান তাঁরা। পাশাপাশি সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণ বাড়ানো এবং পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন প্রার্থীরা।
বিশিষ্ট মুরব্বি আখদ্দুস আলীর সভাপতিত্বে সভায় শিক্ষাবিদ বাবরুল হোসেন বাবুল ও অ্যাডভোকেট আনসার হাবিব সঞ্চালনা করেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন কমিউনিটি নেতা সাহাব উদ্দিন। পরে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ১৭ প্রার্থীকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের বর্তমান সভাপতি মাফিজ খান।

সভায় বক্তব্য দেন সিনিয়র ট্রাস্টি মনির উদ্দিন (বসির), মোহাম্মদ আলী ছালেক, মিরাস আলী, এনামুল হক, মস্তাকিন আলী, আব্দুর রব, ইনুস মিয়া, কবির উদ্দিন, আজাদ মিয়া, আনসার উদ্দীন, ফয়জুল হক, মনির আলী সুফি ও শেখ মব্বশির আলীসহ অনেকে।
সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার পদপ্রার্থী মনির আহমেদ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফরিদ আহমেদ ও কবির মিয়া। এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদপ্রার্থী সিরাজুল ইসলাম ও শরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদপ্রার্থী তোফাজ্জুল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদপ্রার্থী খালেদ মাসুদ রনি এবং কালচারাল সেক্রেটারি পদপ্রার্থী মদরিস আলী মফজ্জুল উপস্থিত ছিলেন।
ইসি মেম্বার পদপ্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান খান রাজু, মোহাম্মদ জি এ ফয়সাল, মোহি উদ্দিন পলাশ, শাহ তাজুল ইসলাম, আজিজুর রহমান রুমেল, রুহেল ইসলাম ও শামীম নূর।
সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের শিক্ষা ও সামাজিক কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার সুযোগ রয়েছে। গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রার্থীদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রাস্টের কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব বলে তাঁরা উল্লেখ করেন। এ সময় তাঁরা প্যানেলের প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান।
সভাপতি পদপ্রার্থী গুলজার খান বলেন, গত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই তিনি বাস্তবায়ন করেছেন। নির্বাচিত হলে বাংলাদেশে ট্রাস্টের শিক্ষাবৃত্তি কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল কুদ্দুছ বলেন, প্রবাসীদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করা সম্ভব। এ জন্য যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সংগঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।


কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনির আহমেদ বলেন, নির্বাচিত হলে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বৃহত্তর বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করবেন। একই সঙ্গে ট্রাস্টের তহবিল সুরক্ষিত রেখে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী নতুন উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত এ সংগঠনের মাধ্যমে বৃহত্তর বিশ্বনাথের শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষা বিস্তার ও সামাজিক কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলেও তাঁরা উল্লেখ করেন।

সভায় প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হলে তাঁদের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা কার্যক্রম, সামাজিক উদ্যোগ এবং কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর কথা জানান তাঁরা।
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন আগামী ১৮ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের প্রতিদ্বন্দ্বী হিসেবে মিছবা-মহব্বত-লিলু মিয়া প্যানেল রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img