এবার জেলেনেস্কির শহরে আত্মঘাতী ড্রোন হামলা

এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হোমটাউন ক্রিভিরিসহ কয়েকটি লক্ষ্যে আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এই হামলায় একটি স্কুলের ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ভেলেন্টিন রেজনিচেনকো।

সাম্প্রতিক সময়গুলোতে রাশিয়া ইরানে নির্মিত আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা শুরু করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হোমটাউন ক্রিভিরি দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত।

ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ইরানের তৈরি ৫টি ড্রোন ভুপাতিত করেছে।

এদিকে ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে দখল করা ইউক্রেনের দোনেৎস্ককে একীভূত করার ঘোষণার পরের দিনই এ অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর লাইমেন পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিও বার্তায় জানান, দোনেৎস্কের লাইমান শহরে এখন ইউক্রেনের পতাকা উড়ছে। এটি এখন আমাদের সেনাদের দখলে।

কথিত গণভোটের পর গত শুক্রবার ডিক্রি জারির মাধ্যমে দোনেৎস্কসহ ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর প্রতিক্রিয়া ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ এটি মেনে নেবে না। লাইমানের এভাবে ইউক্রেনের সেনারা ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়াও পুনরুদ্ধার করবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img