রাঙ্গুনিয়ায় দখলদারদের হামলায় ১৫ বনকর্মী আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটে শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় দখলকারীদের হামলায় রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তাসহ ১৫ বনকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রেঞ্জ অফিসার মাসুম কবিরসহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার (৩১মে) সকাল ১১ টার দিকে এভিয়ারী পার্কের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে, রেঞ্জ অফিসার মাসুম কবির (৪৫), এফজি মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫) , বাগান মালি জ্যোতির্ময় বড়ুয়াকে (৩০) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাগান মালী আনোয়ার হোসেন (৫০), পার্কের কর্মী ইকবাল হোসেন (২৭), আব্দুল হাই (৪৫), মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২), মোহাম্মদ মাসুমকে (২৮) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের নিকট চিকিৎসা দেওয়া হয়েছে।

কোদালা বন বিট কর্মকর্তা হাসানুজ্জামান জানান, বাধা উপেক্ষা করে পার্কের জায়গায় গত কয়েকদিনে অবৈধভাবে ৩টি ঘর নির্মাণ করা হয়। সকালে রাঙ্গুনিয়া বন রেঞ্জের কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা ওই ঘর ভেঙ্গে দিতে গেলে ৩০/৩৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এ সময় তারা ধারালো দা, ক্রিজ ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী জানান, পার্কের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ এবং মারধরের ঘটনা স্থল পরিদর্শন করেছি। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img