ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত ব্রিটিশ–বাংলাদেশি সলিসিটরদের বৃহত্তম পেশাগত সংগঠন দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)–এর উদ্যোগে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ সন্ধ্যায় লন্ডনের একটি হলে আয়োজিত এ ইফতার জমায়েতে সংগঠনের সদস্যদের পাশাপাশি আইন পেশা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার–এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল শেখ ইমু–র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাজ বেলায়েত হোসাইন, তাজ শাহ, নাজির আহমেদ ও সাইফ উদ্দিন খালেদ। এ সময় রমজানের তাৎপর্য ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও নসিহা পেশ করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসাইন।

অনুষ্ঠানে এবারের চ্যারিটি পার্টনার হাউস অব গিভিং–এর পক্ষে বক্তব্য দেন সাব্বির আহমেদ। তিনি মানবিক সহায়তা কার্যক্রমে প্রবাসী কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করার আহ্বান জানান।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এহসান হক ও দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি তাইসির মাহমুদ, খালেদ নূর, সুহেল উদ্দিন, আসাদুজ্জামান, ফখরুল ইসলাম, মেহেদী হাসান, নাশিত রহমান, সৈয়দ আফজাল জামি, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেনসহ আইন পেশা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নূরুল গাফ্ফার ২০২৬ সালের জন্য সংগঠনের পরিকল্পনা ও ইভেন্ট ক্যালেন্ডার সদস্যদের সামনে উপস্থাপন করেন। একই সঙ্গে সংগঠনের সদস্য বেলাল শরীফ–এর দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা ও দোয়া শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। ইফতার মাহফিলটি প্রবাসী ব্রিটিশ–বাংলাদেশি আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা ও কমিউনিটি বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।


