যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ডিএসসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এবং যাত্রাবাড়ী থেকে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মহাসড়কে ও আইল্যান্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।

আজ শনিবার ভোর ৬টায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৬০০ পরিচ্ছন্নতা কর্মী এই অভিযানে অংশ নেয়। অভিযানটি পরিদর্শন করেন ডিএসসিসির মাননীয় প্রশাসক মো. শাহজাহান মিয়া।

যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালো ডিএসসিসি তিনি বলেন, “মহাসড়ক এবং মহাসড়কের আইল্যান্ডে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য বায়ুদূষণসহ পরিবেশের ক্ষতি করছিল। আজকের এই বিশেষ অভিযান মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা জনাবা সৈয়দা রিজওয়ানা হাসান মহোদয়ের নির্দেশনায় বাস্তবায়ন করা হয়েছে।”

প্রায় ১০ কিলোমিটারজুড়ে পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে জমে থাকা ময়লা ও আবর্জনা অপসারণ করা হয়। প্রশাসক জানান, “যেহেতু মহাসড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন, তাই এখানে নিয়মিত পরিচ্ছন্ন কর্মী নিয়োগের সুযোগ নেই। তবে আমরা আজকের মতো বিশেষ অভিযানের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছি।”

যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালালো ডিএসসিসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. শাহজাহান মিয়া বলেন, “আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে ডিএসসিসি এখন থেকেই পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে খাল পুনরুদ্ধার ও ড্রেন পরিষ্কারের কাজ চলছে। আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হবে বিশেষ খাল-ড্রেন পরিস্কার অভিযান।”

ডেঙ্গু নিয়ন্ত্রণেও জোর প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, “মশক নিধন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রতিটি ওয়ার্ডে নিয়মিত লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।” পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমজে/সিটিজিনিউজ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img