ইউক্রেনের ৮টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

ইউক্রেনের আটটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মস্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে আ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মস্ত্রণালয় বৃহস্পতিবার জানান, দুটি পৃথক হামলা চালিয়ে ইউক্রেনীয় বিমানবাহিনীর আটটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ একটি দৈনিক ব্রিফিংয়ের সময় বলেন, এক ছন্দে, ইউক্রেনের কেন্দ্রীয় পোলতাভা অঞ্চলের মিরগোরোড শহরের কাছে একটি ইউক্রেনীয় বিমানঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়ে দুইটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়।

নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বাকি যুদ্ধবিমান ধ্বংস করা হয় বলেও জানিয়েছেন তিনি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img