চীনের সেই জাহাজ নিয়ে বিস্ফোরক অভিযোগ

নিজেদের উদ্দেশ্যে হাসিলের জন্য শ্রীলংকাকে শোষণ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা বন্দরে গবেষণা জাহাজ ইউয়ান ওয়াং-৫ নোঙর করেছিল চীন। ভারতীয় গণমাধ্যম এএনআই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চীনের ওই জাহাজটিকে ‘গোয়েন্দা’ তকমা দিয়ে নিরাপত্তার ইস্যুতে শ্রীলংকায় নোঙর করার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে আসছিল ভারত ও যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের আপত্তির পরও হাম্বানটোটা বন্দরে জাহাজটি নোঙর করা চীনের জন্য একটি বিজয় মনে করা হলেও আসলে এই কর্মকাণ্ড শিকারী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে চীনের ভাবমূর্তিকে শক্তিশালী করে। যাতে মনে হতে পারে যে, চীন নিজের উদ্দেশ্যে শ্রীলংকাকে শোষণ করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, ভারতের আপত্তি আমলে না নিয়ে গত মঙ্গলবার শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা বন্দরে নোঙর করল চীনের গবেষণা জাহাজ ইউয়ান ওয়াং-৫। এক সপ্তাহ ধরে ওই বন্দরে অবস্থানের পর সোমবার জাহাজটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানিয়েছে হাম্বানটোটা বন্দর কর্তৃপক্ষ।

শ্রীলংকার সরকার এবং চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ জানিয়েছে, ইতোমধ্যে শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় বন্দর ছেড়ে গেছে জাহাজটি। তবে জাহাজটির পরবর্তী গন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিভিন্ন সূত্রের দাবি, চীনের যে জাহাজগুলোর স্যাটেলাইট, রকেট ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা আছে, তারই একটি ইউয়ান ওয়াং-৫। ভারত আশঙ্কা করছিল, চীন ওই বন্দরকে সামরিকঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলংকার সরকার চীন ও ভারত-দুই দেশ থেকেই অর্থনৈতিক সহযোগিতা চায়। ভারতের আপত্তির কারণে চীনের জাহাজটিকে হাম্বানটোটা বন্দরে নোঙর করার অনুমতি দিতে দেরি করেছিল তারা। তবে পরবর্তী সময়ে তারা চীনের দাবির পক্ষেই সায় দিয়েছিল।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img