পূর্ব জেরুজালেমে দখলদার ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে।
সোমবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। খবর আলজাজিরার।
নিহত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম শাম (২১)। পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী কুফর আকাবে নিজ বাড়িতে অভিযানে চালিয়ে তাকে হত্যা করা হয়।
স্থানীয় গণমাধ্যমে নিহত শামের বাবা ইব্রাহিম শাম বলেন, ইসরাইলি বাহিনী সকালে তাদের বাড়িতে হানা দেয়। তার ছেলের মাথায় গুলি করে হত্যা করে।
তিনি আরও বলেন, কেন ইসরাইলি সেনাবাহিনী আমাদের বাড়িতে আসল তার কারণ জানি না। আমি ও আমার অন্য ছেলে লুকিয়ে না থাকলে তারা আমাদেরও হত্যা করত।
ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, শাম ইসরাইলি সেনাদের ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল, যার জবাবে তারা গুলি ছোড়ে।
ইউআর/


