নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
 

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে দেওয়া আপডেটে মৃতের সংখ্যা ২৮৯ জন বলে জানানো হয়েছিল।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পর বহু মানুষ নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক, ৪৪ জন নেপাল সেনাবাহিনীর সদস্য এবং ২৮ জন নেপাল পুলিশের কর্মকর্তা রয়েছেন।কর্তৃপক্ষ আরো জানিয়েছে, এখন পর্যন্ত ২৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বন্যার পরিস্থিতি ও উদ্ধার অভিযান নিয়ে নেপাল পুলিশ এবং জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পৃথকভাবে তথ্য প্রকাশ করছে। উদ্ধার অভিযান এখনো চলছে।সূত্র: বিবিসি

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img