বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটারের উপস্থিতি

আজ ১২ ফেব্রুয়ারি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা সরকারি কলোনি বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজ আদায় করে অনেক ভোটার ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতিও ক্রমশ বাড়তে থাকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই বলেন, দীর্ঘ সময় পর এমন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট।

একাধিক ভোটার জানান, গত ১৭ বছরে এমন পরিবেশে ভোটগ্রহণ দেখেননি তারা। কেউ কেউ বলেন, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হওয়ায় তারা স্বস্তি অনুভব করছেন।

দুপুর ২টায় তালতলা সরকারি কলোনি বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামসুল আলম বলেন, “খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে।”

সার্বিকভাবে, দিনব্যাপী ভোটগ্রহণে উৎসবের আমেজ ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img