রাজধানী ঢাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৮ জুন) সকাল ৬টা থেকে আজ বুধবার (৯ জুন) সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২২ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৬ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩০টি নেশা জাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।


