
যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রবাসী গ্রাহক পরিষদের ২৫ সদস্যবিশিষ্ট প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষাবিদ ও বাংলাদেশ সরকারের সিআইপি গোলাম মর্তুজা-কে আহ্বায়ক এবং সিএসআরএম বাংলাদেশ ও এসএমএস মুড ইউকে-এর পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব মাহমুদুর রহমান সুমন-কে সদস্য সচিব (মেম্বার সেক্রেটারি) মনোনীত করা হয়।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ এবং অল সিজনস-এর স্বত্বাধিকারী মোহাম্মদ হেলাল উদ্দীন-কে যুগ্ম আহ্বায়ক (জয়েন্ট কনভেনর) হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন – আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান, ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম, ব্যারিস্টার মোহাম্মদ নাজির আহমেদ, ড. মোহাম্মদ কামরুল আহসান, ক্যাপ্টেন (অব.) গোলাম কিবরিয়া, ড. মোহাম্মদ মনোয়ার হোসেন, এফ. কে. এম. শাহজাহান, নুরুল আফসার ভূঁইয়া এবং মোহাম্মদ মোজাম্মেল হক তুহিন।
সদস্যবৃন্দ
কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন – ফখরুল ইসলাম ভূঁইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ আর. কে. রাকিব, আলী আহমেদ, ফুয়াদ হোসেন, আলমগীর হোসেন, মার্শাল আর্টিস্ট মিজানুর রহমান জাকি, তালহা চৌধুরী, শামিম আহমেদ চৌধুরী এবং এনামুল হক।
সভায় বক্তারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বর্তমান পরিস্থিতি, প্রবাসী গ্রাহকদের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা ব্যাংকের উন্নয়ন ও গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান, ড. মোহাম্মদ মনোয়ার হোসেন, ব্যারিস্টার ফখরুল ইসলাম, ব্যারিস্টার ওয়াহিদ আহমদ মাহমুদ, সলিসিটর আবদুল হালিম সরকার, ব্যারিস্টার আব্দুর রউফ রুবেল, ব্যারিস্টার ইকবাল হোসাইন, মোহাম্মদ আবদুল লতিফ, মামুন আল আযমী, আনামুল হক, আলমগীর হোসেন, সাংবাদিক বদরুদ্দোজা বাবু, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব তাওহিদুল করিম মুজাহিদ, ড. শামসুল আলম গোলাপ, মোহসিন লিটনসহ আরও অনেকে।
সভাশেষে নবগঠিত কমিটির সদস্যরা প্রবাসী গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি সুসংহত করা এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


