নাইজেরিয়ার লাগোসে এ.এইচ.জেড এসোসিয়েটস এর এর নতুন অফিস উদ্বোধন

যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান এ.এইচ.জেড এসোসিয়েটস গেলো ১৫ মে নাইজেরিয়ার লাগোসে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন অফিস উদ্বোধন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এইচ.জেড এসোসিয়েটস প্রধান বাণিজ্যিক কর্মকর্তা জহিরুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, “নাইজেরিয়ার লাগোসে এই অফিস চালু করেছি যেন আরও বেশি নাইজেরিয়ান শিক্ষার্থীকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করতে পারি।” এ.এইচ.জেড এসোসিয়েটস হলো যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধনের কাজ করে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক নাইজেরিয়ান শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। আমরা কোনো অর্থ ছাড়াই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সাহায্য করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ.এইচ.জেড এসোসিয়েটস নাইজেরিয়া শাখার কান্ট্রি ডিরেক্টর ড. ওলুকায়োদে শিরোয়ে। তিনি বলেন, “শিক্ষার্থীদের বিদেশে পড়ার ইচ্ছা নাইজেরিয়ার শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনে সহায়ক হতে পারে। বিদেশে উচ্চ শিক্ষা আমাদের ভবিষ্যতে জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগের মতোই, যা শিক্ষার্থীরা পরে নিজ দেশে কাজে লাগাতে পারবেন।

এ.এইচ.জেড এসোসিয়েটস বিভিন্ন এডুকেশন ফেয়ার, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাজ্যের সর্বশেষ শিক্ষা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য দেয়।

নতুন অফিসে বিনামূল্যে কাউন্সেলিং, শিক্ষার্থীদের সরাসরি ভর্তি, কমপ্লায়েন্স সহায়তা ও সহযোগী বিশ্ববিদ্যালয়গুলোর সেবা প্রদান থাকবে। এই নতুন অফিসের মাধ্যমে নাইজেরিয়ান শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণের পথ আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা।

এমজে/সিটিজিনিউজ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img