কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন পালিত

বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে গুম হওয়া সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি মোতাবেক কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কর্ণফুলী সরকারি কলেজের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম,

কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু সদস্য সচিব মো.রিয়াজ উদ্দিন আকাশ সহ উপজেলা ও কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ সহ কলেজ এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img