পশ্চিমতীরে ৩ ইসরাইলিকে ছুরিকাঘাতে হত্যা

অধিকৃত পশ্চিমতীরে একটি অবৈধ ইহুদি বসতির সামনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৩ ইসরাইলিকে হত্যা করেছেন এক ফিলিস্তিনি।

এ ঘটনায় আরও তিন ইহুদি গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার অধিকৃত পশ্চিমতীরে এরিয়েল নামে অবৈধ ইহুদি বসতির সামনে এ ঘটনা ঘটে।খবর সিএনএনের।

খবর পেয়ে দ্রুত ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী এবং মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) নামে দেশটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়।

পরে একটি ফিলিং স্টেশন থেকে গাড়ি নিয়ে পালানোর সময় হাইওয়েতে আরও কয়েকটি গাড়িকে ধাক্কা মারেন ওই ফিলিস্তিনি যুবক।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ওই ফিলিস্তিনির গাড়ি ধাওয়া করে একপর্যায়ে তাকে গুলি করে হত্যা করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img