সেপ্টেম্বরে সড়কে নিহত ৪৭৬ জন

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৭৬ জন এবং আহত ৭৯৪ জন। এর মধ্যে ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৯ জন, যা মোট নিহতের ৩৫.৫০ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪.৭১ শতাংশ। দুর্ঘটনায় ১০৩ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১.৬৩ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৩ জন, অর্থাৎ ১৩.২৩ শতাংশ। নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭।

সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭৮ জন নিহত হন এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের এই চিত্র তুলে ধরা হয়েছে। তাতে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৬৯ জন (৩৫.৫০%), বাস যাত্রী ৩৬ জন (৭.৫৬%),

ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ২৮ জন (৫.৮৮%), মাইক্রোবাস-প্রাইভেটকার আরোহী ৯ জন (১.৮৯%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ১০৪ জন (২১.৮৪%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-করিমন-আলমসাধু-পাখিভ্যান-মাহিন্দ্র-টমটম) ১৩ জন (২.৭৩%) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা আরোহী ১৪ জন (২.৯৪%) নিহত হয়েছেন।

দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি (৩২.৯২%) জাতীয় মহাসড়কে, ১৫৮টি (৩৮.৮২%) আঞ্চলিক সড়কে, ৭৩টি (১৭.৯৩%) গ্রামীণ সড়কে এবং ৩৬টি (৮.৮৪%) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি (১.৪৭%) সংঘটিত হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img