গুরুত্বপূর্ণ লেম্যান পুনর্দখলের দ্বারপ্রান্তে ইউক্রেনের সেনারা

যুদ্ধ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্টাডি অব দি ওয়ার বৃহস্পতিবার জানিয়েছে, দোনবাসের দোনেৎস্কে অবস্থিত লেম্যান শহরটি যে কোনো সময় ঘিরে ফেলতে পারে ইউক্রেনের সেনারা।

বর্তমানে শহরটি পুনদর্খল করার দ্বারপ্রান্তে আছে তারা।

যদি এ শহর থেকে রুশ সেনার পিছিয়ে যেতে বাধ্য হন তাহলে পূর্ব দোনেৎস্কে রাশিয়ার রসদ পরিবহণ মারাত্মক ঝুঁকিতে পরবে।

এর আগে বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় লেম্যান দখলের চেষ্টা চালিয়েছে ইউক্রেনের সেনারা। কিন্তু তারা দাবি করে এ সময় কিয়েভের ৭০ জন সেনা নিহত হয়েছে।

চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি রাশিয়ার কথিত বিশেষ সামকি অভিযান শুরুর আগে লেম্যান শহরটিতে প্রায় ২০ হাজার মানুষের বসবাস ছিল। চলতি মাসের শুরুতে ইউক্রেন সেখানে তড়িৎগতিতে আক্রমণ শুরু করে। সাম্প্রতিক দিনগুলোকে ইউক্রেনীয় বাহিনী শহরটি ঘেরাও করার দ্বারপ্রান্তে বলে ইউক্রেনীয় এবং রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছিল।

রুশ ব্লগাররা বলছে, লেম্যানের পরিস্থিতি বেশ উত্তপ্ত। তাদের মধ্যে উৎকণ্ঠাও দেখা দেয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img