ব্রাভোর সেই গানের তালে শিরোপা উদযাপন সাবিনাদের

নেপালকে তাদের ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার প্রথম শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল।

সোমবার কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে একক আধিপত্য বিস্তার করেই শিরোপা জিতে বাংলাদেশ।

টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে যায় সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি। মালদ্বীপ, পাকিস্তান, ভারত, ভুটানকে হারিয়ে ফাইনালে উঠে যাওয়া দলটি শিরোপার লড়াইয়ে হারায় নেপালকে।

অতীতে নেপালের বিপক্ষে ৮ বার মুখোমুখি হয়ে জয়ের নজির গড়তে না পারা দলটিই সোমবার অতীতকে পেছনে ফেলে নতুন ইতিহাস রচনা করে।

নেপালকে হারিয়ে শিরোপা জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর বিখ্যাত সেই ‘চ্যাম্পিয়ন’ গানের তালে সুর মিলিয়ে নাচে-গানে শিরোপা উদযাপন করেন সাবিনা-শামসুন্নাহাররা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img