জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানিয়েছেন, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার আগে নিজেদের গ্যাস স্টোরেজের প্রায় ৮৬ ভাগ পূর্ণ করে ফেলতে সমর্থ হয়েছে জার্মানি। ফলে আসন্ন শীতটি কোনো ঝামেলা ছাড়া পার করে ফেলতে পারবেন তারা।
বুধবার বাজেট আলোচনায় এমন তথ্য জানান ওলাফ শলৎজ।
তিনি জানান, সাধারণ জার্মানরা যেন নির্বিঘ্নে জ্বালানি পান সেজন্য এটির দাম কমানো হবে।
তিনি বলেছেন, জনগণের জ্বালানি বিল দেওয়ার সক্ষমতা থাকতে হবে। আমরা বিষয়টি খেয়াল রাখব।
তিনি আরও বলেন, তরল গ্যাসের টার্মিনাল তৈরি করা ও গ্যাসের অন্যন্য সূত্র থাকায়, অনেক দুশিন্তা সত্ত্বেও, জার্মানি খুব সম্ভবত এই শীতটি পার করতে পারবে।
জার্মান চ্যান্সেলর আরও বলেন, আপনারা একা থাকবেন না। এটি এই সরকারের নীতি। আমি নিশ্চিত আমাদের দেশ শিখরে ওঠবে, আমরা একসঙ্গে ওঠে দাঁড়াব, আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেগুলো অতিক্রম করতে পারব।
ইউআর/


