জাপোরিজ্জিয়া থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের ফলে অঞ্চলটিতে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, সেখানে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়া। গত সপ্তাহে কেন্দ্রটি পরিদর্শন করে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। ওই পরিদর্শনের পর সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে অঞ্চলটিতে গোলাবর্ষণ থামানো এবং সেখানে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সামরিক সরঞ্জামের উপস্থিতি সেখানে আমাদের কর্মীদের জন্য একটি চাপ।’

ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি একটি নিরাপত্তা জোন তৈরির বিষয়টি সমর্থন করবেন যদি তার লক্ষ্য হয় ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অঞ্চলের’ বেসামরিকীকরণ।

কেন্দ্রটি ডিনিপার নদীর দক্ষিণ তীরে ইউক্রেন নিয়ন্ত্রিত শহর এবং সামরিক অবস্থানের কাছে অবস্থিত। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে।

মঙ্গলবার রাশিয়া কিয়েভের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে তিন দফায় ওই এলাকায় আঘাত হামলার অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেন বলেছে, আশেপাশের শহরগুলোতে গুলি চালানোর জন্য রুশ বাহিনী কেন্দ্রটিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যদিও রাশিয়ার দাবি, তারা কেন্দ্রটি পাহারা দিচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অবশ্য কোনও পক্ষকে দোষারোপ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে। তাদের পর্যবেক্ষক দলটি গত সপ্তাহে যখন কেন্দ্রটি পরিদর্শন করে তখনও সেখানে গোলাগুলি অব্যাহত ছিল। সে সময় সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি পরমাণু বিপর্যয়ের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছিলেন। সূত্র: বিবিসি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img