গজারি বনে মিললো প্রবাসীর স্ত্রীর লাশ

গাজীপুরের শ্রীপুরে গজারি বন থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাফিয়া আক্তার (৪০) নামের ওই নারী বেতজুড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। তার স্বামী সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে (সৌদি আরব) রয়েছেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার মাওনা ইউনিয়নের বেতজুড়ি গ্রামের বন থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাশের কালিয়াকৈর উপজেলার পাবরয়িাচালা গ্রামের ননদের বাড়ি থেকে শ্রীপুরের বেতজুড়ি গ্রামের স্বামীর বাড়িতে আসেন সাফিয়া। পরে স্থানীয়রা তাকে বিবাহ বহির্ভূত সম্পর্কের অপবাদ দেয়। রবিবার ভোর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করে তাকে পায়নি। দুপুরে শ্বশুর বাড়ির অদূরে গজারী বনের ভেতর গাছের গোড়ায় গলায় ওড়না বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ঘাড়ের পেছনে দাগ রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img