মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন গাজী মাজহারুল আনোয়ার: প্রধানমন্ত্রী

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক, কাহিনিকার ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় তিনি বলেন, বিখ্যাত এই গীতিকার তার কালজয়ী সৃষ্টির মাধ্যমে এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজী মাজহারুল আনোয়ারকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। এরপর বাদ জোহর এফডিসিতে নিয়ে যাওয়া হবে তাকে। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে শেষ জানাজার পর বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে সমাহিত করা হবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img