২ কিশোরকে মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গা নাগরিক গ্রেফতার

মালয়েশিয়া পাচারকালে দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় গ্রেফতার করা হয়েছে পাচারকারী আব্দুল গফুর (৬০) নামে এক রোহিঙ্গাকে।

উদ্ধার হওয়া দুই কিশোর হলো- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের হামিদ হোসেনের ছেলে নুর হোসেন (১৫) ও মো. হানিফের ছেলে আবুল কালাম (১৫)।

বুধবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা ও নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে দুই রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এ সময় দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করে তাদের দেওয়া তথ্যমতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক থেকে পাচারকাজে জড়িত থাকার অভিযোগে আব্দুল গফুরকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী নুর মোহাম্মদ কৌশলে পালিয়ে যায়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img