জেলেও যুদ্ধের বিরুদ্ধে অকুতোভয় পুতিন সমালোচক

ইউক্রেন যুদ্ধের সমালোচক ও রুশ বিরোধী জেলবন্দি ইলিয়া ইয়াশিন বলেছেন, তিনি ভীত নন। তার ফেসবুকের পোস্ট থেকে এ কথা জানা গেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

তার ফেসবুকে অ্যাকাউন্টে তিনি বলেন, যখন যুদ্ধ শুরু হয়, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কোথাও পালিয়ে যাবো না। এমনকি যতদিন সম্ভব উচ্চস্বরে সত্যটা বলবো। যখন তারা আমাকে গ্রেফতার করবে, আমি সম্মানের সঙ্গে তা গ্রহণ করব। আমি আমার কথা রেখেছি।

তিনি আরও বলেন, বন্ধুরা, আমার জন্য চিন্তা করবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, তারা আপনাকে ভয় দেখাবে না। আমি ভীত নই।

রাশিয়ার একটি আদালত বুধবার ইউক্রেনে মস্কোর সামরিক পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনার জন্য রুশ সমালোচক ইয়াশিনকে তদন্ত ও বিচারের জন্য হেফাজতে রাখার রায় দিয়েছেন। ইয়াশিনের আইনজীবী বলেছেন, সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে বিরোধী ব্যক্তিত্বের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। এতে ১৫ বছর পর্যন্ত সাজা ভোগ করতে হতে পারে।

ইয়াশিনকে মুক্তি দিতে এবং তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারে রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া হামলা শুরু করার পর থেকে মস্কোর অনেক বিরোধীদলের নেতা-কর্মীরা এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে। এদের কেউকে আটকও করা হয়েছে। পুতিন সরকার বিরোধী কোনও কথা বললেই হয়রানি মুখে পড়তে হচ্ছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img