সৌদি বিমানে মালদ্বীপ ছেড়েছেন গোটাবায়া

সৌদির আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকাসে। তিনি প্রথমে সিঙ্গাপুর এবং পরে সৌদি আরবের জেদ্দায় যাবেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) মালদ্বীপ সরকারের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নিজের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন মালদ্বীপের ওই কর্মকর্তা। এর আগে বিক্ষোভের মুখে রাতের আঁধারে সামরিক প্লেনে দেশ থেকে পালিয়ে বুধবার (১৩ জুলাই) ভোরে মালদ্বীপে আশ্রয় নেন লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া। তবে মালদ্বীপেও বিক্ষোভের মুখে পড়েন তিনি। দেশটিতে তাকে আশ্রয় না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় লঙ্কান প্রবাসীদের।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালদ্বীপ ছাড়ার কথা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত কারণে তাতে যাননি তিনি।

এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার গোটাবায়ার পদত্যাগের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাননি বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। তার পদত্যাগের অপেক্ষায় আছেন শ্রীলঙ্কান সাধারণ মানুষ।

উল্লেখ্য, দেশটিতে চলতে থাকা অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসের পরিবারকে দায়ী করে আসছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরেই এসব মানুষ দীর্ঘ লোডশেডিং, জ্বালানি, খাবার এবং ওষুধের সংকটে ভুগছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img