সেনা সংখ্যা ৭ গুণ বৃদ্ধির ঘোষণা ন্যাটোর

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ঘোষণা দিয়েছে, তাদের হাই রেডিনেস সেনার সংখ্যা সাতগুণ বাড়ানো হবে। শীতল যুদ্ধের পর এটিই সবচেয়ে বড় রদবদল। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো জোটটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ন্যাটোর রেসপন্স ফোর্স (এনআরএফ)-এ বর্তমানে প্রায় ৪০ হাজার সেনা রয়েছে। জোটের ওয়েবসাইট অনুসারে, এনআরএফ দ্রুত মোতায়েন এবং অভিযানের চাহিদা অনুসারে এই বাহিনীর আকার ও সামর্থ্য কমানো-বাড়ানোর সুযোগ রয়েছে।

সোমবার ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, হাই রেডিনেস ফোর্সের সংখ্যা বাড়িয়ে ৩ লাখ করা হবে।

তিনি বলেন, আমরা ন্যাটো রেসপন্স ফোর্সকে রূপান্তর কব এবং হাই রেডিনেস ফোর্সের সংখ্যা বাড়িয়ে ৩ লাখ করা হবে।

মঙ্গলবার স্পেনের মাদ্রিদে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে জোটের রাশিয়াকে মোকাবিলার কৌশলে বদল আসতে পারে। ২০১০ সালের কৌশলপত্রে রাশিয়াকে কৌশলগত অংশীদার বলে উল্লেখ করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, এবার এই ভাষা বদলে যেতে পারে।

এছাড়া সম্মেলনে ন্যাটো নেতারা যুদ্ধে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে রয়েছে ফিনল্যান্ড ও সুইডেনের জোটে যোগদানের বিষয়টিও।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img