বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে বালতিতে জমা বৃষ্টির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এক বছর বয়সী ওই শিশুর নাম জান্নাতুল মাওয়া। সে পানছড়ি তালুকদার পাড়া গ্রামের মো. সেলিম ও জাহেদা আক্তার দম্পতির মেয়ে।

বুধবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শিশুটির মা জাহেদা আক্তার উপজেলার পাইলট ফার্ম এলাকায় বোন রোকেয়া বেগমের বাসায় প্রতিদিনের ন্যায় সেলাইয়ের কাজ শিখতে যান। মা সেলাই কাজে ব্যস্ত থাকায় শিশু বালটিতে মাথা ডুবিয়ে দিলে অচেতন হয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পানছড়ি থানার ওসি আনসারুল করিম ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img