যুক্তরাজ্যে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘট

গত ৩০ বছরের মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রেল ধর্মঘট শুরু হয়েছে। চাকুরি এবং মজুরি নিয়ে বিরোধে মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছেন হাজার হাজার কর্মী।

মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ধর্মঘট করবেন ৪০ হাজারের বেশি রেলকর্মী। মঙ্গলবার সূর্যোদয়ের আগে থেকেই কর্মীদের ধর্মঘটে রেল চলাচল এবং বড় বড় স্টেশনগুলো অলস হয়ে পড়ে। আলাদা ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে লন্ডনের আন্ডারগ্রাউন্ড মেট্রোর বড় অংশ।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন ব্রিটিশ পরিবারগুলোকে সাহায্য করার জন্য আরও কিছু করার চাপে রয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, মহামারি থেকে পুনরুদ্ধারের সময়ে এই শিল্প পদক্ষেপটি ব্যবসার ক্ষতি করবে।

ইউনিয়নগুলো বলেছে শিক্ষক, চিকিৎসক, বর্জ্য অপসারণ কর্মী এবং এমনকি ব্যারিস্টারদের ‘অসন্তোষের গ্রীষ্মের’ সূচনা করতে পারে রেল ধর্মঘট। এর কারণ হিসেবে তারা বলছে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি ১০ শতাংশের দিকে ঠেলে শিল্প পদক্ষেপের দিকে এগিয়ে যাচ্ছে।

রেল, সমুদ্র, এবং পরিবহন কর্মী (আরএমটি) ইউনিয়নের মহাসচিব মিক লিঞ্চ বলেন, ‘ব্রিটিশ কর্মীদের মজুরি বাড়ানো প্রয়োজন। তাদের চাকরির নিরাপত্তা, শালীন শর্ত এবং সাধারণভাবে একটি সমান চুক্তির প্রয়োজন, যদি আমরা এগুলো পাই তাহলে ব্রিটিশ অর্থনীতিতে আমাদের এখন ব্যাঘাত ঘটাতে হবে না এবং এটি গ্রীষ্ম জুড়ে আরও বাড়তে পারে’।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউনিয়নগুলো সেই মানুষগুলোর ক্ষতি করছে যাদের তারা সাহায্যের দাবি করছে। তিনি বলেন, ‘এই রেল ধর্মঘট এগিয়ে নেওয়ার মাধ্যমে, তারা এমন যাত্রীদের তাড়িয়ে দিচ্ছে যারা শেষ পর্যন্ত রেল কর্মীদের চাকরিকে সমর্থন করে, এর ফলে সারা দেশের ব্যবসা এবং জনগোষ্ঠীগুলোও আক্রান্ত হবে।’

বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনায় যুক্ত হতে অস্বীকার করার জন্য বিরোধী আইন প্রণেতাদের সমালোচনার সম্মুখীন হচ্ছে সরকার। মন্ত্রীরা বলছেন এটি নিয়োগকারীদের সঙ্গে ইউনিয়নগুলোর সরাসরি কাজ করার বিষয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img