যুদ্ধে ইউক্রেনের ১০ হাজার সেনা নিহত: কিয়েভ

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। শনিবার (১১ জুন) এক প্রতিবেদনে এখবর জানালো সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিচ সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধের প্রথম একশ’ দিনে কতজন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন? উত্তরে তিনি বলেছেন, দৈনিক ১০০ যোদ্ধা প্রাণ হারাচ্ছে এই যুদ্ধে, আহত হচ্ছেন অনেকে।

তবে এর চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে রাশিয়ার। ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, যুদ্ধে ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। যদিও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বলছে, এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি যোদ্ধা হারিয়েছে রাশিয়া।

১৯৭৯-১৯৮৯ পর্যন্ত আফগানিস্তান যুদ্ধে সোভিয়েত সামরিক বাহিনী হারিয়েছিল ১৫ হাজার সেনা। অথচ মাত্র চার মাসের ইউক্রেন যুদ্ধে এত সেনা নিহত হয়েছে মস্কোর।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নামে তার বিশাল বাহিনী। হামলায় মারিউপোল, সামি, খেরসন, কিয়েভ কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img