রাষ্ট্রদ্রোহিতাসহ ১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর

রাষ্ট্রদ্রোহিতাসহ ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২০ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম এমরুল কায়েশ শুনানি মুলতবি করে এ আদেশ দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল নিশ্চিত করেন।

আদালত সূত্র জানিয়েছে, বিভিন্ন কারণ উল্লেখ করে জমা দেওয়া পৃথক আবেদন আমলে নিয়ে আদালতে এই আদেশ দেন।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের হওয়া ১১টি মামলার মধ্যে ২০১৫ সালের প্রথম ৩ মাসে অগ্নিসংযোগের ঘটনায় ১০টি মামলা দায়ের হয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img