মুহিত সারা জীবন দেশের স্বার্থের কথাই ভেবেছেন: স্বাস্থ্যমন্ত্রী

মুহিত সারা জীবন দেশের স্বার্থের কথাই ভেবেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন যেমন নির্ভিক, তেমনি উদার।

তিনি সারাজীবন দেশের স্বার্থের কথাই ভেবেছেন। তিনি ছিলেন স্বমহিমায় মহিমান্বিত ও স্মরণীয় একজন রাজনীতি ও অর্থনীতিবিদ। তাঁর চলে যাওয়ায় দেশের অপুরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর অভাব অন্য কোন কিছু দিয়েই পুরণ হবার নয়।

শনিবার এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

দেশের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট অর্থনীতিবিদ, ভাষা সৌনিক, সিলেট- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img