সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত

দেশের সব ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দৃশ্যমান স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যেই নির্দেশনা সংবলিত চিঠি ডিসিদের কাছে পাঠানো হয়েছে।

গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা ওই নির্দেশনায় বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চিঠির আলোকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img