বাড়ির বাইরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

ভারতের পূর্ব দিল্লিতে এক স্থানীয় বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ৪২ বছরের জিতু চৌধুরীর ওপর হামলা হয়।

পুলিশের এক কনস্টেবল দিল্লির ময়ুর বিহারে নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে খুঁজে পায়। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, তার দেহে গুলির চিহ্ন ছিল।

দ্রুত তাকে একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তরফ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত এখনও পলাতক রয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img