পিকআপ ভর্তি ফেনসিডিলসহ আ.লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার চান্দিনা উপজেলায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ ভোলা মনির (৩৬) নামে এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মনির উপজেলা সদরের মহারং এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মো. জহির (২৩)।

তাদের কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যান আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপ ভ্যানে মাদক পরিবহনের সময় থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাতে তাদেরকে আটক করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা করা হয়েছে।

এ বিষয়ে চান্দিনা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল জানান, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img