পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। 

আজ সোমবার সকালে নিম্মতম মজুরি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ নির্ধারণ করে শিগগিরই সংশ্লিষ্টদের জানানো হবে।

বেলা ১১টায় রাজধানীর শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img