হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু বেড়ে ৮২৮ জনে পৌঁছেছে।
সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু; আর হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু।


