নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, প্রাণ গেল ১ জনের

রাজধানীর বিমানবন্দর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশের দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুই পথচারী বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। নাজমুল হক বলেন, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস কালশী ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশে থাকা জেনারেটর কক্ষের দেওয়ালে ধাক্কা দেয়।

এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা রেডিসন ব্লু হোটেলের কর্মচারী রফিকুল ইসলাম নিহত হন। তিনি হোটেলটির ‘স্টোর কিপার’ হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা নাজমুল হক জানান, বাসটির চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img