বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ২৩৩ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে বিজন কান্তি সরকারকে চেয়ারম্যান ও তরুন কুমান দে’কে মহাসচিব করা হয়। এছাড়াও এ কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান উপদেষ্টা করা হয়েছে।
শনিবার বিজন কান্তি সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফ্রন্টের পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পদে আছেন- অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মনি স্বপন দেওয়ান, অধ্যক্ষ গণেশ হালদার, মিজ ম্যামাচিং মারমা, সা চি প্রু জেরী, পরিতোষ চক্রবর্তী, তপন চন্দ্র মজুমদার, এলর্বাট পি কষ্টা, দীপালী সাহা চক্রবর্তী, মনীষ দেওয়ান, সুশীল বড়ুয়া, জন গোমেজ, দীপেন দেওয়ান, শ্যামল হোড় ও কামাখ্যা চন্দ্র দাস।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন- অর্পণা রায় দাস, নিতাই চন্দ্র ঘোষ, জয়ন্ত কুমার কুন্ডু, অমলেন্দু দাম অপু, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, উদয় কুসুম বড়ুয়া, অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, অধ্যাপক বিশ্বনাথ সরকার, অধ্যক্ষ শ্রীমৎ সুমঙ্গল ভিক্ষু, স্নেহাংসু সরকার কুট্টী, সুরঞ্জন ঘোষ, সমীরন দেওয়ান, অধ্যাপক মার্শেল এম চিরান, জয় রায় চৌধুরী, স্বপন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল দাস, অ্যাডভোকেট পরিতোষ সাহা, মৃগেন হাগিদক, ডা. গজেন্দ্র নাথ শীল, অ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, অ্যাডভোকেট দেবাশীষ দাস ও অশোক কুন্ডু।
যুগ্ম মহাসচিব পদে রয়েছেন- গৌরাংগ সমাদ্দার, উত্তম সরকার, প্রদীপ ভৌমিক, অমিতাভ রায়, গনেশ রায় সাহস, প্রণব ঘরামী, অসীম পান্ডে, লিটন বাড়ৈ, সমীর কুমার, বিকাশ চন্দ্র সরকার, অলোক দাস, সৌরভ প্রিয় পাল, অ্যাডভোকেট শিপন রায়, নিবারণ চন্দ্র পাল, পুলক চাকি ও ছোটন বিশ্বাস।
দশ সাংগঠনিক বিভাগীয় সম্পাদক পদে রয়েছেন- মিল্টন বৈদ্য (ঢাকা বিভাগ), স্বাধীন কুন্ডু (রাজশাহী বিভাগ), আনন্দ সাহা (খুলনা বিভাগ), দোলন ধর (চট্টগ্রাম বিভাগ), সুভাষ সরকার (বরিশাল বিভাগ), সুদীপ সেন বাষ্পু (সিলেট বিভাগ), ধ্রুব সাহা (ময়মনসিংহ বিভাগ), রঞ্জিত রায় (রংপুর বিভাগ), শ্যামল কুমার সাহা (কুমিল্লা বিভাগ) ও নিতাই রায় (ফরিদপুর বিভাগ)।
এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক ১০ জন, সম্পাদক ও সহসম্পাদক পদে ৩৬ জন এবং সদস্য পদে রয়েছেন ১১৯ জন।
ইউআর/


