জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল বুধবার প্রকাশ করা হয়েছে।

এই পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৯২ শতাংশ। সারা দেশের ৭১১টি কেন্দ্রে ১৮৭৯টি কলেজে এ পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ১৭৯ জন।

প্রকাশিত ফলাফল রাত ৮টা থেকে এসএমএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে বলে নিশ্চিত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img