একসঙ্গে প্রাণ গেলো মামা-ভাগনের

ফেনীতে পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলো- উত্তর কাশিমপুর গ্রামের দাসপাড়া মমিন ফকির বাড়ির মেহেদী হাসানের ছেলে নুহান তুর (৯) ও বেলাল হোসেনের ছেলে ইহাব হোসেন (৮)। দুজনে মাদ্রাসা পড়ুয়া ছাত্র ও সম্পর্কে মামা ভাগনে। একজন ঢাকার একটি হেফজ মাদ্রাসায় পড়াশোনা করে অপরজন উত্তর কাশিমপুর ইসলামিয়া সিনিয়র দাখিল মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা দুজন বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে খেলতে যায়। দুপুরের কোনও একসময় পানিতে ডুবে ভাসতে থাকে। এলাকাবাসী ও লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপন নাথ বলেন, হাসপাতালে নিয়ে আসা আগেই এই দুই শিশুর মৃত্যু হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img