স্কুলের পাশের বাগান থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর দাগনভূঞার জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর থেকে মিফতাহুল মালিহা আফরা নামের (৭) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

আফরা দক্ষিণ নেয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের ওসমান গনির মেয়ে।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, শিশুটি শনিবার সকালে স্কুলে যায়। দুপুরে স্কুলের পাশে একটি বাগানে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, শিশুটির মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img