কৃষ্ণসাগরে রাশিয়ার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে ইউক্রেন: যুক্তরাজ্য

কৃষ্ণ সাগরের উত্তর-পশ্চিমে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ইউক্রেনের উপকূল প্রতিরক্ষা বাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী গত সপ্তাহে ওয়েস্টার্ন হারপুন অ্যান্টি-শিপ মিসাইল দিয়ে স্ল্যাক আইল্যান্ডে অস্ত্র ও কর্মী সরবরাহকারী একটি রুশ নেভাল টাগ ধ্বংস করে দিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img