চাকরি রক্ষায় মৎস্য অধিদফতরের কর্মচারিদের অনশন অব্যাহত

চাকরি রক্ষায় মৎস্য অধিদফতরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারি দাবি জানিয়েছেন। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৫তম দিনের মতো চাকরি রাজস্বকরণের দাবিতে মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় কাফনের কাপড়ের সঙ্গে গলায় ফাঁসির দড়ি বেধে প্রতীকি অনশন করেন তারা। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সারাদেশ থেকে আসা কর্মীরা বলেন, তারা ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন। ৫০০ জন ক্ষেত্র সহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-২০১৬ অর্থ-বছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছে। এই দক্ষ জনশক্তিকে রাজস্বখাতে স্থানান্তরের সহায়ক সকল পরিপত্র থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও অধিদফতরের যথাযথ পদক্ষেপের অভাবে বাস্তবায়ন হচ্ছে না। এই অবস্থায় এ সকল দক্ষ জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান তারা। উল্লেখ্য, এ প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সুমন হোসেন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রকিবুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন সরকার, রংপুর বিভাগের সভাপতি মনোয়ারা আক্তার।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img