পাকিস্তান সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটিই হবে তার প্রথম পাকিস্তান সফর।

সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির সঙ্গে বৈঠক করবেন অ্যানালেনা বেয়ারবক।

দুই নেতার সঙ্গে বৈঠকে বেয়ারবক দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। বিশেষ করে তাদের আলোচনায় আফগানিস্তান ইস্যু গুরুত্ব পাবে।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেয়ারবক সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান হলো জার্মানির বন্ধু দেশ। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, প্রতিরক্ষা এবং দুই দেশের মানুষের যোগাযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও বাড়ানো যেতে পারে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেয়ারবক আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির বিষয়টি তুলে ধরবেন।

জার্মানিতে আশ্রয়প্রত্যাশী যেসব আফগান নাগরিক বর্তমানে পাকিস্তানে রয়েছেন তাদের সঙ্গেও অ্যানালেনা বেয়ারবকের সাক্ষাতের কথা রয়েছে।

সোমবার বেয়ারবক বলেছেন, ‘আফগানিস্তান সংকটে পাকিস্তানই সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল। যখন আফগানিস্তান থেকে মনুষদের বের করে আনার দরকার ছিল, তখন পাকিস্তান আমাদের সাহায্য করেছে।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমস্যার কোনও স্পষ্ট ও সহজ সমাধান নেই। এমন কোনও সমাধান নেই, যা আমাদের সন্তুষ্ট করতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে হবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img