মিসরে দুর্ঘটনার পর গাড়িতে আগুন, পুড়ে মারা গেলেন ৭ জন

মিসরের উত্তর-পূর্বাঞ্চলে ইসমাইলিয়া-সুয়েজ মরুভূমির সড়কে শুক্রবার একটি মিনিবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দেশটির আহরাম পত্রিকা জানিয়েছে, সংঘর্ষের ফলে প্রাইভেটকারের ভেতরে থাকা অক্সিজেন সিলিন্ডার ও মিনিবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

যানবাহনে আটকে পড়ায় সাতজন পুড়ে মারা গেছেন। লাশগুলো উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রাইভেটকারের চালক রাস্তার অপর পাশে ঘুরতে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
মিসরে সড়ক রক্ষণাবেক্ষণের অভাবে এবং প্রায় ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে না চলায় দেশটিতে সড়ক দুর্ঘটনা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়ে।
গত কয়েক বছর ধরে, মিসর দুর্ঘটনা এড়াতে পুরানো সড়কগুলো মেরামত, নতুন রাস্তা ও সেতু নির্মাণ করছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img