কাশ্মীরে ঘরে ঢুকে টিকটক তারকাকে গুলি করে হত্যা

কাশ্মীরের বদগামে আমরিন ভাট (৩৫) নামে এক টিকটক তারকাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ভাটের সঙ্গে থাকা এক আত্মীয়ও গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সেখানে দুজনকে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে লস্কর-ই-তইয়্যেবা জড়িত।

৩৫ বছর বয়সি আমরিন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। তার টিকটক ভিডিওগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছিল। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৮টার দিকে আমরিনের বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। আমরিন এবং তার আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে আমরিনকে মৃত বলে ঘোষণা করা হয়।

এর আগে গত মঙ্গলবার শ্রীনগরে এক পুলিশের অফিসারের ওপর একইভাবে আক্রমণ চালানো হয়। পরে ওই পুলিশ অফিসার নিহত হন। তার মেয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img